প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার -
দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ ও মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলাতেও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
কালামপুর যুবক সমিতির আয়োজনে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় ধামরাই উপজেলার কালামপুরের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে প্যারা ডাইস এফসি (সাটুরিয়া) ও সোনালী অতীত (ধামরাই) দল মুখোমুখি হয়েছে। বিজয়ী হয়েছে সোনালী অতীত ধামরাই
খেলাকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যা রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির ক্রীড়া সম্পাদক জনাব মো. আমিনুল হক। উদ্বোধক হিসেবে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন।
এছাড়া প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো . আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
অনুষ্ঠানের আয়োজন করেছে কালামপুর যুবক সমিতি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv